মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক (২০১৪-১৬) নির্বাচন গত বুধবার নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে জিল্লুর রহমান ভূঁইয়া সভাপতি ও এ কে এম মাসুদ করিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি ফয়েজ মোহাম্মদ, মোস্তাফিজুর রহমান ও শফিকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক গাজী জালাল উদ্দীন, মসিউর রহমান ও ইমরুল হক, কোষাধ্যক্ষ দেলাওয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মোস্তাহিদুর রহমান, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন এবং জনসংযোগ ও সমাজকল্যাণ সম্পাদক ইমাম হাসান। অনুষ্ঠানে মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের বিদায়ী কমিটি নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে।