মার্চেন্ট শ্রমিকের নিয়ন্ত্রণ চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমদানিকারক কিংবা রপ্তানিকারকদের পক্ষে কনটেইনার ভর্তি কিংবা খোলাপণ্য চট্টগ্রাম বন্দর থেকে নিয়ে যাওয়া কিংবা দিয়ে যাওয়ার কাজটি করে সিঅ্যান্ডএফ এজেন্টেরা। তাঁরা কাজ না করলে বন্দর মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যাবে। এ কারণে সিঅ্যান্ডএফ এজেন্টদের অন্যতম বন্দর ব্যবহারকারী হিসেবে বিবেচনা করা হয়। এঁদের সমিতির সভাপতি এ কে এম আকতার হোসেন বন্দর পরিস্থিতি নিয়ে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন প্রথম আলোকে।প্রথম আলো: হঠাৎ করে বন্দর পরিস্থিতির অবনতির কারণ কী?এ কে এম আকতার হোসেন: হঠাৎ করে নয়, গত চার-পাঁচ মাস সময়ের ব্যবধানে ধীরে ধীরে বন্দর পরিস্থিতির অবনতি হয়। এখন এটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।প্রথম আলো: এটার কারণ কী?এ কে এম আকতার হোসেন: বন্দরের বিভিন্ন সংস্থার কাজের সমন্বয়ের অভাব। এরপর পৃষ্ঠা ২ কলাম ৫যন্ত্র আসে তো শ্রমিক আসে না। আর এ দুইটা আসলে খালাস নেওয়ার কনটেইনার পাওয়া যায় না। বন্দরের কনটেইনার হ্যান্ডলিং যন্ত্রপাতির বেশ অভাব আছে। এ জন্য কনটেইনার ডেলিভারি নিতে দেরি হয়। প্রথম আলো: আর কোনো ধরনের সমস্যা হচ্ছে?এ কে এম আকতার হোসেন: দেখা গেল, একই আমদানি চালানে পাঁচ কনটেইনার ভর্তি পণ্য আছে। এসব কনটেইনারের পণ্য বন্দর জেটি থেকে খালাস নেওয়ার জন্য সব ঠিকঠাক হলো—ট্রাক, শ্রমিক আসল। কিন্তু বন্দর কর্তৃপক্ষ দুটি কনটেইনারের পণ্য দুপুরে খালাসের ব্যবস্থা করল, বাকি তিনটির জন্য রাতের বেলায় আসতে বলল। তখন আমাদের ট্রাক, শ্রমিক—এসব নিয়ে বেকায়দায় পড়তে হয়। খরচ বেড়ে যায় অনেক গুণ ।প্রথম আলো: এ সমস্যা সমাধানে আপনাদের সুপারিশ কী?এ কে এম আকতার হোসেন: বন্দরকে পর্যাপ্ত যন্ত্রপাতির ব্যবস্থা করতে হবে। বিশেষ করে কনটেইনারের পণ্য খালাস ও ভর্তি যন্ত্রপাতি প্রয়োজনমতো প্রাপ্তি নিশ্চিত করতে হবে। সবচেয়ে শুরুত্বপূর্ণ হচ্ছে কনটেইনারে পণ্য ভরা (স্টাফিং) এবং খালাস (আনস্টাফিং) কাজে ব্যবহূত মার্চেন্ট শ্রমিকদের নিয়ন্ত্রণ আগের মতো সিঅ্যান্ডএফ এজেন্টদের তত্ত্বাবধানে দিয়ে দিতে হবে। তাহলে আমরা প্রয়োজনের সময় পর্যাপ্তসংখ্যক শ্রমিক উপস্থিতি নিশ্চিত করতে পারব।প্রথম আলো: গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মার্চেন্ট শ্রমিকদের নিয়ন্ত্রণ বার্থ অপারেটরদের হাতে দিয়ে বন্দরের কাজ দক্ষতার সঙ্গে চলতে পারলে এখন পারবে না কেন?এ কে এম আকতার হোসেন: তখন পরিস্থিতি অন্য রকম ছিল। শ্রমিক-মালিকেরা ডরে-ভয়ে তখন অনেক কাজ করেছেন। আমাদের কাজের জন্য শ্রমিক নিয়ন্ত্রণ অন্য সংস্থার হাতে থাকলে বন্দর পরিস্থিতির কোনো দিন উন্নতি হবে না, বরং ভবিষ্যতে আরও অবনতি হতে পারে।