মার্চের মধ্যে চুক্তি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি: জনসংহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে সংঘাত বেড়ে চলেছে। সরকার চুক্তি বাস্তবায়ন করলে অস্ত্রের ব্যবহার ও সংঘাত বন্ধ হবে। আগামী মার্চ মাসের মধ্যে চুক্তি বাস্তবায়ন না হলে পার্বত্য জনসংহতি সমিতি কঠোর আন্দোলনে যাবে।’ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ও খেদারমারা ইউনিয়নে জনসংহতি সমিতির মাসব্যাপী জনসংযোগের সমাপনী দিন ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এ কথা বলেন। খেদারামারা ইউনিয়নে মাহিল্যা গ্রামে শশাংক মিত্র চাকমার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহতথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা। বক্তব্য দেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার চাকমা, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সুপেন চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি তেজদীপ্ত চাকমা, বাঘাইছড়ি উপজেলা জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক বড় ঋষি চাকমা, জেলা যুব সমিতির সাধারণ সম্পাদক তাপস চাকমা প্রমুখ।