মালঞ্চ কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
শিশু মালঞ্চ কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, সমাপনী পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৫ ফেব্রুয়ারি আগ্রাবাদ বারিক বিল্ডিং মোড়ে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
স্কুল পরিচালনা পরিষদের সভাপতি এ কে এম আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের কমিশনার হাবিবুল হক, উদ্বোধন করেন পরিচালনা পরিষদের সহসভাপতি এম নবী দোভাষ। স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ রোমেনা আফরোজ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদস্য অসিত কর, সদস্য নুরুজ্জামান, জি আর কে বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন।
প্রধান অতিথি শিশুদের যথাযথ নাগরিক হিসেবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি তাদের মানস বিকাশে সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চা অব্যাহত রাখার জন্য স্কুল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।