মালঞ্চের ৩০ বছর পূর্তি উৎসব
পটিয়ার সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চের ৩০ বছর পূর্তি উৎসবে বক্তারা বলেছেন, মালঞ্চের মতো সংগঠন সৃজনশীল কাজ করে যাচ্ছে বলে জাতি আলোকিত মানুষ পাচ্ছে। গত ২৯ এপ্রিল বিকেলে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৩০ বছর পূর্তি উদ্যাপন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবদুল আলিম। এতে প্রধান অতিথি ছিলেন কবি সুজন বড়ুয়া। উদ্বোধন করেন ব্যবসায়ী সেলিম নবী। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উন্নয়ন ফোরামের আহ্বায়ক হারুন অর রশিদ, চট্টগ্রাম একাডেমির পরিচালক নেছার আহমদ, দিলীপ ভট্টাচার্য ও জসিম উদ্দীন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন মালঞ্চ সভাপতি অজিত কুমার মিত্র, পুঁথি গবেষক ও সংগ্রাহক মুহাম্মদ ইসহাক চৌধুরী, এএম মোয়াজ্জেম হোসেন, খুরশীদ আলম, অনুপম দাশ, গিয়াস উদ্দীন, শহীদুল্লাহ সাদা, পিন্টু কুমার দে, আবদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শিবুকান্তি দাশ। মুক্তিযোদ্ধা সিরু বাঙালি ও মৃণাল কান্তি বড়ুয়াকে মালঞ্চ সম্মাননা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।