মালয়েশিয়ায় উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষাবিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান এডুস্টেশনের উদ্যোগে মালয়েশিয়ায় উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এতে মালয়েশিয়ায় মেডিকেল শিক্ষার নানা সুযোগ-সুবিধা তুলে ধরেন সে দেশের ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির (আইএমইউ) শিক্ষক জন টি আরোকিয়াসামি।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন আইএমইউ এর জ্যেষ্ঠ প্রভাষক ইয়াপ পো সিন, বিপণন কর্মকর্তা ড্যারেন কুমার জোসেফ, এডুস্টেশনের সিইও শাকিল আহমেদ, পরিচালক ইমরান আহমেদ, চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী সাইফুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।