
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মালা খুররম। তাঁর মেয়ে ফারহিন লালারুখ খুররম। বর্তমানে কাজ করছেন ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড)-এ। এবারের দুই প্রজন্মে জানা যাক এই মা ও মেয়ের পছন্দ-অপছন্দ, ভালো লাগার কথা।
১. দেশীয় খাবার যা পছন্দ করি...
মালা খুররম: ডাল, ভাত, ছোট মাছ ভর্তা খুব পছন্দ করি।
মেয়ে: মাছ, ভর্তা, শুঁটকি, ভাজি, ঘন ডাল আর মায়ের হাতের রান্না করা খাবার ভালো লাগে।
২. বেড়ানোর জন্য দেশের কোনো জায়গায় যেতে ভালো লাগে?
মালা খুররম: সিলেটে ঘুরতে যেতে ভালো লাগে।
মেয়ে: পরিবারের সঙ্গে কক্সবাজার যেতে পছন্দ করি।
৩. প্রিয় পোশাক...
মালা খুররম: সুতি শাড়িতে স্বাচ্ছন্দ্যবোধ করি।
মেয়ে: মসলিন শাড়ির প্রতি দুর্বলতা আছে।
৪. প্রিয় রং...
মালা খুররম: সবুজ।
মেয়ে: নীল রঙে চোখ আটকে যায়।
৫. যে ধরনের বই পড়ি...
মালা খুররম: রবীন্দ্রনাথ ঠাকুরের যেকোনো লেখা আর বই হাতে পেলে সময় কেটে যায়। ছোটগল্পের প্রতি দুর্বলতা আছে।
মেয়ে: সত্যজিৎ রায়ের গল্পের বই পড়ি।
৬. শখ কী?
মালা খুররম: আগে রাইফেল দিয়ে শুটিং করতাম ও সাঁতার কাটতাম। আর এখন রান্না করতে ভালো লাগে।
মেয়ে: ছবি আঁকা, আলপনা করা ও পুরোনো জিনিস দিয়ে ঘর সাজাতে ভালো লাগে।
৭. কার গান ভালো লাগে...
মালা খুররম: আশা ভোঁসলে, ইন্দ্রানী সেন ও ফেরদৌসী রহমানের গানের ভক্ত।
মেয়ে: শচীন দেব বর্মনের গান নিয়মিত শুনি। মায়ের গানও শুনি।
সাক্ষাৎকার: জাহিদ হোসাইন খান