মালুমঘাটকে ইউনিয়ন পরিষদ ঘোষণার দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার সর্ববৃহৎ ইউনিয়ন ডুলাহাজারাকে ভেঙে মালুমঘাট এলাকাকে ইউনিয়ন পরিষদ ঘোষণার দাবিতে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে স্বতন্ত্র মালুমঘাট ইউনিয়ন বাস্তবায়ন কমিটি। গত শনিবার দুপুরে জেলা প্রশাসক মো. রুহুল আমিনের কার্যালয়ে দাবিসংবলিত স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে বৃহত্তর মালুমঘাটের ১০টি গ্রামে অন্তত ৩৫ হাজার মানুষের বসবাস। মালুমঘাটসহ তিনটি ওয়ার্ডে বর্তমানে ভোটারসংখ্যা ১১ হাজার। সামাজিক ন্যায়বিচার ও বৃহৎ জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণে স্বতন্ত্র মালুমঘাট ইউনিয়ন ঘোষণা এখন প্রাণের দাবিতে পরিণত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাস্তবায়ন কমিটির সভাপতি ফরিদুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম আর মাহবুব, কমিটির সদস্য আজিজুল হক, মো. বদরুদ্দোজা, হারুনুর রশিদ, সরওয়ার কামাল, শাহাব উদ্দিন প্রমুখ।