মালয়েশিয়ায় গেছে সাদার্নের ক্রিকেট দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো আয়োজিত কেএল টিটানস আন্তর্জাতিক সুপার সিক্সেস-২০১৬ টুর্নামেন্টে অংশ নিতে ২৭ অক্টোবর মালয়েশিয়া গেছে সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দল ‘সাদার্ন ওয়ারিয়রস’। তারা কুয়ালালামপুরের আমান ক্লাব মাঠে খেলবে। টুর্নামেন্টে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, সৌদি আরব, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের মোট ১০টি দল অংশ নিচ্ছে। সাদার্ন ওয়ারিয়রসের খেলোয়াড়েরা হলেন মো. তারেক আজিজ, তন্ময় পাটওয়ারী, কাজী কামরুল ইসলাম, রতন দাশ, সুদীপ্ত কুমার, ইফতেখার আলম ও সাজ্জাদুল হক। বিজ্ঞপ্তি।