মাশরাফি দ্য বস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি মাশরাফি বিন মুর্তজা। একাধিক অস্ত্রোপচারের পরও মাঠে নেমে জন্ম দিয়েছেন অনেক রূপকথার। তাঁকে নিয়ে ভবিষ্যতে আরও যেসব রূপকথার জন্ম হতে পারে, সেগুলোই ভেবেছেন মো. মিকসেতু 
এঁকেছেন শিখা
এঁকেছেন শিখা

এক কথায় প্রকাশে

এক কথায় প্রকাশ করো তো, সব বাধা অতিক্রম করে ফিরে আসেন যিনি।
মাশরাফি বিন মুর্তজা, স্যার।

এঁকেছেন শিখা
এঁকেছেন শিখা

দৃঢ় মনোবল বোঝাতে
কী রে মামা, জিপিএ কত?
জিপিএ মাশরাফি আসছে।
তাই তো বলি, এত হাসিখুশি লাগে ক্যান! মাশরাফির মতো দুর্ধর্ষ জিপিএ পাইছস, না?
না রে, মাশরাফির মতো চোটে আক্রান্ত, অস্ত্রোপচার হওয়া, নিক্যাপ পরা জিপিএ পাইছি।

এঁকেছেন শিখা
এঁকেছেন শিখা

ভালোবাসার গুরুত্ব বোঝাতে
তোমাকে আমি মাশরাফির মতো ভালোবাসি।
তুমি যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসো, এত দিন বলোনি কেন?

এঁকেছেন শিখা
এঁকেছেন শিখা

প্রেমিকাদের আদুরে ডাকে
তোমাকে না দেখলে কিছু ভালো লাগে না। খুব কষ্ট হয়। মনে হয় বেঁচে থেকেও মরে যাচ্ছি...
ওরে আমার মাশরাফিটা, পাগলামি কোরো না। আর তো মাত্র কয়েকটা দিন।