মাশরুম বিষয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঔষধি গুণ আর সুস্বাদু হওয়ার কারণে মাশরুমের জনপ্রিয়তা বাড়ছেন দিন দিন। কিন্তু এটি চাষে ও বাজারজাতের নানা সমস্যা রয়েছে। এইসব সমস্যা থেকে উত্তরণের উপায় নিয়ে ২ ফেব্রুয়ারি শনিবার ফেনীর পাঁচগাছিয়া হর্টিকালচার সেন্টারের আমবাগানে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ফেনী নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কুমিল্লা জেলার মাশরুম চাষে যুক্ত কৃষকেরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।মাশরুম ওরিয়েন্টেশন এবং অভিজ্ঞতা বিষয়ে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুনিল চন্দ্র ধর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাশরুম জোরদারকরণ প্রকল্প পরিচালক ড. নিরদ চন্দ্র সরকার। বক্তব্য দেন বাংলাদেশ মাশরুম ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি পারভিন ইসলাম, মাশরুম ফাউন্ডেশন ফেনী ও কুমিল্লা শাখার সভাপতি-সম্পাদকবৃন্দ। কর্মশালায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মিপুর ও কুমিল্লার ১২০ জন মাশরুমচাষি অংশগ্রহণ করেন। আলোচকবৃন্দ মাশরুমের নানাবিধ ঔষধি গুণের বিষয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, রোগব্যাধি মুক্তিতে মাশরুম একটি সহায়ক খাবার। কর্মশালায় মাশরুম চাষের সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ গ্রহণ করেন আকবর হোসেন ভূঁঞা, ইউসুফ জামিল, ফারহান উদ্দিন প্রমুখ। প্রসঙ্গত, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলায় বর্তমানে প্রায় সহস্রাধিক লোক মাশরুম চাষাবাদ শুরু করেছেন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।