মাসব্যাপী চলচ্চিত্র নির্মাণ কর্মশালা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুল অব কমিউনিকেশনের উদ্যোগে ‘মেক ইউর ওন মুভি’ শিরোনামে মাসব্যাপী চলচ্চিত্র কর্মশালা শুরু হয়েছে ১৫ জুলাই। ‘ফিল্ম মেকিং বেসিক কোর্সের’ দ্বিতীয় ব্যাচের এই সেশনে চলচ্চিত্র সম্পর্কিত প্রাথমিক ধারণা, ডিজিটাল টেকনোলজি, বেসিক ক্যামেরা ফিচার, সিনেমা কৌশল, সিনেমাটোগ্রাফি, চিত্রায়ণ, কাহিনি নির্মাণ, নান্দনিকতা, সম্পাদনা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হবে। কোর্স শেষে অংশগ্রহণকারীরা স্বল্পদৈর্ঘে্যর চলচ্চিত্র নির্মাণ করবেন। কোর্সের মডারেটর হিসেবে থাকছেন রফিকুল আনোয়ার ও মোরশেদ হিমাদ্রী। বিজ্ঞপ্তি।