মাসব্যাপী প্রযুক্তি মেলা চলছে কম্পিউটার ভিলেজে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের আগ্রাবাদের কম্পিউটার ভিলেজে চলছে মাসব্যাপী প্রযুক্তি মেলা। ‘ভিলেজে একুশে মেলা ২০১১’ শীর্ষক মেলা শুরু হয়েছে ১২ ফেব্রুয়ারি। চলবে ১০ মার্চ পর্যন্ত।মেলা থেকে যেকোনো মানের ব্র্যান্ড পিসি, ডেস্কটপ বা ল্যাপটপ কিনলেই ক্রেতা পাবেন স্ক্র্যাচ কার্ড। যাতে থাকবে ল্যাপটপসহ আকর্ষণীয় পুরস্কার। এর বাইরে অন্যান্য প্রযুক্তি পণ্যে রয়েছে মূল্যছাড় ও উপহার বাক্স। এ ছাড়া রয়েছে বিদ্যালয়-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা। কম্পিউটার ভিলেজের মহাব্যবস্থাপক মোহাম্মদ শামসুদ্দীন চৌধুরী সেলিম জানান, ‘প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত। তবে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহের প্রয়োজনে আমরা রাত আটটা পর্যন্তও মেলার কার্যক্রম চালিয়ে যাই।’নিজস্ব প্রতিবেদক