মাসুদ রানা দ্য ম্যাজিশিয়ান
সবাই লাইন ধরে এগিয়ে যাচ্ছে। নিজের পছন্দমতো খাবার প্লেটে তুলে নিচ্ছে। হঠাৎ রানার প্যান্টে হ্যাঁচকা টান পড়ল। পেছনে তাকাতেই পাকিস্তানিটা দেঁতো হাসি হাসলেন। ভালো ঠেকল না হাসিটা রানার কাছে। কী মনে করে খাবার প্লেটটা এক হাতে ধরে অন্য হাত পকেটে ঢোকালেন।নেই!নতুন মোবাইল ফোনসেটটা নেই।কুয়েতের আমির শেখ জাবের আল সাবাহ্র বিশেষ আমন্ত্রণে আজ তাঁর জন্মদিনের পার্টিতে যোগ দিয়েছেন বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের দুর্ধর্ষ স্পাই মাসুদ রানা। অনেক দিন পর দেখা। কিন্তু প্রিয় বন্ধুর জন্য গিফট আনতে ভোলেননি রানা।ডায়মন্ড বসানো স্বর্ণখচিত নকিয়ার মোবাইল এক্স-৪২০ মডেলটি সদ্য বেরিয়েছে। বন্ধুর জন্য তো বটেই। নিজের জন্যও একটা সেট কিনেছেন রানা।যা ভেবেছেন তা-ই, সৌন্দর্যপ্রিয় শেখ উপহার পেয়ে খুশি হয়ে সবার সামনেই জড়িয়ে ধরেছেন তাঁকে। নিজের সেটটা হাতেই ছিল রানার।নিশ্চয়ই পকেটে ঢোকানোটা লক্ষ করেছে ব্যাটা পাকিস্তানি শয়তানটা! তখন থেকে যতবার চোখে চোখ পড়ছে, ততবারই মিটিমিটি হেসেছেন তিনি।দাঁড়া, ব্যাটা!আজ দেখবি, বাঙালির ভেতো বুদ্ধি কাকে বলে!খাওয়া-দাওয়া শেষে কুয়েতের বেশ কয়েকজন শিল্পী মঞ্চে এসে গান গেয়ে শোনালেন।ভারতীয় একজন শিল্পী মজার কৌতুক বলে হাসির ফোয়ারা বইয়ে দিলেন।সবাইকে অবাক করে দিয়ে মঞ্চে উঠে এলেন মাসুদ রানা। দুর্ধর্ষ স্পাই আজ ম্যাজিশিয়ান! ভুবন ভোলানো হাসি হাসলেন তিনি। জুয়েল আইচের কাছে শেখা কয়েকটা হাত সাফাইয়ের খেলা দেখিয়ে বেশ হাততালি কুড়িয়ে নিলেন। সবশেষে বললেন, এবার আমি বিশেষ একটা খেলা দেখাব।শেখের কাছ থেকে নিজের দেওয়া মোবাইল ফোনসেটটি চেয়ে নিলেন রানা।এবার দেখুন। আমি এই মোবাইল ফোনসেটটি রাখলাম আমার পকেটে।এখন? সবাইকে রুদ্ধশ্বাসে রেখে বললেন রানা। এই মোবাইল ফোনসেটটি আমি বের করে আনব ওই ভদ্রলোকের পকেট থেকে।দর্শকদের কাউকে অবিশ্বাসে মাথা নাড়তে দেখা গেল।এগিয়ে গিয়ে পাকিস্তানির প্যান্টের পকেটে হাত দিলেন রানা।নেই!বোকা সাজার ভান করলেন তিনি। সবাই এটাকে ম্যাজিকের অংশ বলেই ধরে নিলেন।এর পরই হতভম্ব পাকিস্তানির বুক পকেট থেকে নিজের মোবাইল ফোনসেটটি বের করে আনলেন তিনি।তুমুল করতালিতে ফেটে পড়লেন সবাই। পাকিস্তানি লোকটির দিকে তাকিয়ে চোখ টিপলেন তিনি। হাসলেন!এক ফাঁকে হাত সাফাই করে বদলে নিলেন শেখের মোবাইল ফোনসেটের সঙ্গে নিজের মোবাইল ফোনসেটটি। প্রভাষক, সরকারি কলেজ, দিনাজপুর।