মাসুদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রবাল মেরিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসুদ স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে প্রবাল মেরিন। ওয়েলফেয়ার সোশ্যাল ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে। গত রোববার হালিশহরের শাপলা আবাসিক এলাকা মাঠে প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ৪৮টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় প্রবাল মেরিন ও মাসুদ স্মৃতি সংসদ। প্রতিযোগিতায় ২-১ ব্যবধানে প্রবাল মেরিন চ্যাম্পিয়ন হয়। প্রবাল মেরিনের পক্ষে খেলেন সাজ্জাদ ও আসাদ। অপর পক্ষে ছিলেন নুরুদ্দিন ও হামিদ। ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন মাসুদ স্মৃতি সংসদের হামিদ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী। উপস্থিত ছিলেন শাপলা ও শ্যামলী আবাসিক এলাকার নেতারা। অনুষ্ঠানে টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মিজানুর রহমানকে স্মারক (ক্রেস্ট) দেওয়া হয়।