মাসুদকে বাঁচাতে চলচ্চিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগে চতুর্থ বর্ষের ছাত্র শামসুল ইসলাম মাসুদ দুরারোগ্য ক্যানসার লিউকোমিয়ায় আক্রান্ত। তাঁর চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ২০ লাখ টাকা। টাকার অভাবে প্রয়োজনীয় চিকিৎসার খরচ মেটাতে পারছেন না তাঁর বাবা ও পরিবারের সদস্যরা। তাঁর চিকিৎসার খরচ তুলতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের উদ্যোগে ৬ থেকে ৮ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটরিয়ামে তিন দিনব্যাপী আয়োজন করা হয়েছে চলচ্চিত্র প্রদর্শনীর। এ ছাড়া সমাজের বিত্তবান লোকজনের সহায়তা চেয়েছেন তাঁর পরিবার। ডাচ্–বাংলা ব্যাংক লিমিটেড, মুরাদপুর শাখায় হিসাব নম্বর: ১৩৩.১০১.২৪৩৮৪৩ এ তাঁকে সাহায্য পাঠানো যাবে। বিজ্ঞপ্তি।