মাস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন সোয়াইন ফ্লুর প্রকোপ। তাই আমরা কয়েকজন বন্ধু মিলে ভাবলাম, বাজারে গিয়ে পরিবারের সবার জন্য মাস্ক কিনব। এমন সময় হঠাৎ খবর পেলাম, আমাদের গ্রামে কয়েকজনের ফ্লু ধরা পড়েছে। তাই সবাইকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে আমাদের সবচেয়ে ভীতু বন্ধু পারভেজ কোনো কিছু চিন্তা করা ছাড়াই আমাদের টেনেহিঁচড়ে একটি পরিচিত কাপড়ের দোকানে নিয়ে উপস্থিত। দোকানে ছিল অনেক মেয়ে ক্রেতা। সে (পারভেজ) কোনো কিছু লক্ষ না করেই হাঁপাতে হাঁপাতে দোকানিকে বলল, ‘একটা আন্ডার ওয়্যার দেন তো ভাই।’ আন্ডার ওয়্যার কিনতে তার এত তাড়াহুড়োর ব্যাপার কী, দোকানি জিজ্ঞেস করলে সে বলে, ‘আরে শুনেন নাই, কয়েকজনের সোয়াইন ফ্লু ধরা পড়ছে। তাড়াতাড়ি দেন, নাহয় আমাগোরও ধরব।’ তার এই কথা শুনে সবাই তো হেসেই খুন। বিশেষ করে মেয়েরা। কারণ, সে ‘মাস্ক’-এর জায়গায় ভুল করে ‘আন্ডার ওয়্যার’ বলে ফেলেছে। আর বেচারি এতটাই লজ্জিত হলো যে, যে গতিতে দোকানে এসেছিল, তার চেয়ে দ্বিগুণ গতিতে দোকান ত্যাগ করল। শান্তিনগর, খাগড়াছড়ি।