মাস্টার মিলন দাশ ফাউন্ডেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান
শিক্ষাবিদ মিলন কান্তি দাশের নামে গঠিত বাঁশখালীর মাস্টার মিলন দাশ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৩ জানুয়ারি শনিবার বিকেলে বাঁশখালী বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের সভাপতি দোলন কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। তিনি পৌর এলাকার ৯৯ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট ও প্রাইজবন্ড বিতরণ করেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রবিউল হোসেন, বাঁশখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী। বক্তব্য দেন প্রধান শিক্ষক রাজ মোহাম্মদ আজাদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নীলকণ্ঠ দাশ প্রমুখ।
বক্তারা মাস্টার মিলন দাশের বর্ণাঢ্য শিক্ষকতাজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। সভা পরিচালনা করেন প্রধান শিক্ষক যতীন্দ্র বড়ুয়া। সভায় নবনির্বাচিত কাউন্সিলর, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।