মাহবুব উল আলম চৌধুরী স্মরণে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল সৃষ্টিকর্ম ও মননশীল চিন্তাশৈলী দিয়ে মানুষের মধ্যে যাঁরা চিরস্মরণীয় তাঁদেরই একজন কবি মাহবুব উল আলম চৌধুরী। তাঁর অমর সৃষ্টি ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি’ যুগে যুগে বাঙালি জাতির সাহস ও শক্তির উৎস হয়ে থাকবে। ভাষাসৈনিক কবি মাহবুব উল আলম চৌধুরীর ৮৪তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ মুসলিম ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত ‘জীবন ও কর্ম’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ৭ নভেম্বর নগরের একটি সামাজিককেন্দ্রে সোসাইটির চেয়ারম্যান সাহাব উদ্দীনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন কবি কামরুল হাসান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল। বিশেষ অতিথি ছিলেন আইনজীবী এরশাদুর রহমান, এম খায়রুল আনোয়ার চৌধুরী, রাশেদুল ইসলাম চৌধুরী, এম হেলাল বিন ইলিয়াছ, মিসবাহ উদ্দিন, গাজী এম আল আমিনুর রশিদ, এম আবুল হাসনাত, আমিনুল এহসান ও এম শরীফ রায়হান। বক্তব্য দেন অধ্যাপক নাছির উদ্দীন, নুর মোহাম্মদ, কামাল উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি।