মাহবুব হাসানের মৃত্যুতে শোক ও শ্রদ্ধাঞ্জলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্যজন মাহবুব হাসানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নগরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা। সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম এক শোকবার্তায় বলেন, ‘তাঁর মৃত্যুতে চট্টগ্রাম এমন একজন সাংস্কৃতিক সংগঠককে হারাল যাঁর শূন্যতা পূরণ হওয়ার নয়।’গত মঙ্গলবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) চত্বরে মাহবুব হাসানের মরদেহ আনা হলে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন অনুপম সেন, আবুল মোমেন, মাহফুজুর রহমান, রণজিত রক্ষিত, বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, নাসির উদ্দিন চৌধুরী, আহমেদ ইকবাল হায়দার, শামসুল হক হায়দারী, প্রদীপ খাস্তগীর, নাজিম উদ্দীন শ্যমল ও রাশেদ হাসানসহ বিশিষ্ট ব্যক্তিরা।তাঁর মৃত্যুতে চট্টগ্রাম সিটি করপোরেশন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ, পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদ, গ্রুপ থিয়েটার ফেডারেশন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, তির্যক নাট্যদল, নান্দিকার, কথক, মঞ্চমুকুট, বোধন, প্রমাসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি জানায়।