মাহীর উদ্ভাবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাহী উদ্ভাবিত যন্ত্রটি আইসিটি মেলায় প্রদর্শিত হয়
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাহী উদ্ভাবিত যন্ত্রটি আইসিটি মেলায় প্রদর্শিত হয়

ইস্টার্ন ইউনিভার্সিটির(ইইউ)ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই)বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. মুহিব্বুল্লাহ মাহী উদ্ভাবন করেছেন এমন এক যন্ত্র, যা ব্যবহারে নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্ভব।
এই যন্ত্রটির মাধ্যমে লঞ্চ বা ফেরি ডুবে যাওয়া রোধ,কুয়াশার সময় পাশাপাশি দুর্ঘটনা রোধ,চরে উঠে যাওয়া রোধ,লঞ্চ বা ফেরির বর্তমান অবস্থান,ছাড়ার সময় থেকে গন্তব্যে পৌঁছেতে সময় নির্ধারণ এবং অতিরিক্ত যাত্রীবোঝাই লঞ্চ বা ফেরিতে সংকেত দেবে। আর এ সময় ইঞ্জিনটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এ ছাড়া কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের বার্তা যাওয়াসহ লঞ্চ বা ফেরিতে সারেং আছে কি না, লঞ্চের সারেং সিস্টেমসহ হেক্সকভার খোলা কি না, এর অবস্থা নির্ণয় করা যায়।
এ যন্ত্র ব্যবহার করার মাধ্যমে লঞ্চ বা ফেরি অতিরিক্ত যাত্রীবোঝাই হলে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে এবং চারপাশে লাল বাতি জ্বলে উঠবে। যাত্রীরা যাতে বুঝতে পারে যে এ লঞ্চ অতিরিক্ত যাত্রীবোঝাই আছে এবং এতে চড়া বিপজ্জনক। যদি লঞ্চটি অতিরিক্ত যাত্রী নিয়ে ১০ মিনিট অপেক্ষা করে, তাহলে কোস্টগার্ডের অফিসে একটি বার্তা চলে যাবে। আর যদি লঞ্চের চালক বা তাঁর সহযোগীরা কোনো ধরনের অসদুপায় (যন্ত্রটি খুলে ফেলা বা নষ্ট করে ফেলা) অবলম্বন করতে চায়, তাহলে আরও একটি বার্তা চলে যাবে। আর লঞ্চটি যদি অতিরিক্ত যাত্রীবোঝাই না হয় এবং চলা শুরু করে, তাহলে তার ছাড়ার সময় থেকে পৌঁছার সময়টি স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়ে যাবে। কোন যাত্রী বা তার অভিভাবক যদি জানতে চান লঞ্চটি কখন ছেড়েছে,এখন কোথায় আছে এবং কখন গন্তব্যে পৌঁছাবে, তা ইন্টারনেট থেকে জানতে পারবে।

মুহিব্বুল্লাহ মাহী
মুহিব্বুল্লাহ মাহী

লঞ্চডুবির অন্যতম আরেকটি কারণ হলো হেক্সকভার খোলা থাকা। এই যন্ত্র ব্যবহারের মাধ্যমে লঞ্চের হেক্সকভার খোলা থাকলে লঞ্চটির ইঞ্জিন চালু করা সম্ভব হবে না। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য যন্ত্রটির স্ক্রিনে আবহাওয়া পূর্বাভাসসহ সংকেতগুলো ভেসে উঠবে এবং বিপ বিপ শব্দের মাধ্যমে সারেংকে সতর্ক করা হবে। জরুরি অবস্থায় সহায়তা চাওয়ার জন্য যন্ত্রটিতে রয়েছে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে ফোনের ব্যবস্থা। এ ছাড়া যন্ত্রটিতে পাওয়ার ব্যাকআপ হিসেবে রয়েছে একটি উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারি।
উদ্ভাবক মো. মমুহিব্বুল্লাহ মাহী বলেন,২০১৪ সালের পিনাক ডুবিতে স্বজনদের হাহাকার ও কান্না তাঁকে খুব বেশি ভাবিয়ে তোলে। নিজেকে প্রশ্ন করেন ইঞ্জিনিয়ার হিসেবে তাঁর কি কিছুই করার নেই?সেই ভাবনা থেকেই যন্ত্রটি উদ্ভাবনের নেশায় ব্রত হন। এরপর তাঁর বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে কথা বলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে গবেষণা ফান্ড থেকে ৩০ হাজার টাকা দেয়। সেই থেকেই তাঁর অভিযান শুরু। অবশেষে ২০১৫ সালের জুলাই মাসে সফলতার সঙ্গে যন্ত্রটি উদ্ভাবনও করে ফেলেন।
উল্লেখ্য, মুহিব্বুল্লাহ মাহী ইস্টার্ন ইউনিভার্সিটির বন্ধুসভারবন্ধু।