মায়াবীর নৃত্য আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়াবী ডান্স একাডেমির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ জুলাই সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আয়োজন করা হয় এক চমৎকার নৃত্যানুষ্ঠানের। পাশ্চাত্য আধুনিক নৃত্যের সঙ্গে শাস্ত্রীয় ও লোকনৃত্য শৈলীর সমন্বয় করে তাদের পরিবেশনাকে সাজিয়েছে মায়াবী ডান্স একাডেমি। শুরুতেই ‘হূদয়ে আমাদের বাংলাদেশ’-এ দেশাত্মবোধক সংগীতে স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরেন হানিফ খন্দকার ও তাঁর দল। এরপর তাঁরা পরিবেশন করেন ‘এলো বৈশাখ বৈশাখ’। আমন্ত্রিত দল জাগো আর্ট সেন্টারের শিল্পীদের পরিবেশিত ‘জারুলের ফুল’ দর্শকনন্দিত হয়েছে। তাঁরা জেলে নৃত্যও পরিবেশন করেন। এরপর ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’ গানের সঙ্গে অনবদ্য নৃত্য পরিবেশন করে এক ঝাঁক শিশু শিল্পী। ‘আমি যত ভালোবাসি তোমায়’ গানের সঙ্গে নৃত্যের তালে তালে দর্শকেরাও মেতে ওঠেন।নৃত্যানুষ্ঠানের আগে আলোচনা পর্বে অতিথি ছিলেন কবি এজাজ ইউসুফী এবং সাংবাদিক বিশ্বজিৎ বণিক। নৃত্যানুষ্ঠানের শেষে চোখ ধাঁধানো মডেলদের ফ্যাশন শো পুরো মঞ্চ বর্ণিল করে তোলে। এতে কম্পোজিশনের দায়িত্বে ছিলেন ডি জে সাদিউল, কোরিওগ্রাফার ছিলেন সাইফ আজাদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জহিরুল ইসলাম ।