মায়ের জন্য কিছু ব্যায়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গর্ভকালীন সময়ে ও বাচ্চা হওয়ার পড়ে মেয়েদের শরীরের বিশেষ খেয়াল রাখতে হয়। মায়ের নিজের ও তাঁর সন্তানের সুস্বাস্থ্যের জন্য সঠিক খাওয়াদাওয়া তো করতেই হয়। দরকার কিছু ব্যায়াম করাও। শরীরের ক্লান্তি দূর করতে ও সন্তান হওয়ার পর ফিটনেস ধরে রাখতে ব্যায়ামের জুড়ি নেই। এই সময়ে ঘরের কাজ করা, যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড় ধোয়া, টেবিল মোছার মতো কাজ করা যেতে পারে।
নরমাল প্রসব হলে পাঁচ দিন পর থেকে কিছু খালি হাতের (ফ্রি হ্যান্ড) ব্যায়াম করলে দ্রুত ফিটনেস ফিরে পাওয়া যাবে। যোগব্যায়ামের নির্দিষ্ট কিছু আসনও করা যায়। সিজার হলে ঘা শুকানোর আগে কোনোভাবেই ব্যায়াম করা ঠিক নয়। এর জন্য ঘা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর জন্য তিন মাস পর্যন্ত সময় নেওয়া ভালো। তবে পেটে চাপ না দিয়ে হাঁটাচলা করা ও হালকা কাজ করতে হবে।
নতুন মায়ের শরীর ফিট রাখতে ইয়োগা প্রশিক্ষক দয়িতা আক্তার দেখিয়েছেন কিছু ব্যায়াম। তবে যে ব্যায়ামই করুন না কেন, চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই করতে হবে।

ক্রাঞ্চেস : দয়িতার আক্তারের দেখানো এমন ব্যায়াম করতে পারেন নতুন মায়েরাও। ছবি: কবির হোসেন
ক্রাঞ্চেস : দয়িতার আক্তারের দেখানো এমন ব্যায়াম করতে পারেন নতুন মায়েরাও। ছবি: কবির হোসেন

ক্রাঞ্চেস
প্রথমে শুয়ে বাম হাত কানের পাশে নিন। এবার ডান পা ভাঁজ করে ওপরের দিকে রাখুন। চেষ্টা করুন বাম হাতকে ডান পায়ের কাছে নিয়ে আসতে।

সাধারণ ব্যায়াম
সাধারণ ব্যায়াম

সাধারণ ব্যায়াম
প্রথমে দুই পা জোড়া করে দাঁড়ান। দু–হাত কোমরে রাখুন। এরপর বাম পা পাশে ১০ বার ও ডান পা পাশে ১০ বার আনা–নেওয়া করুন। এভাবে ৩ বার করতে হবে।

ঝানু শিরাসন
ঝানু শিরাসন

ঝানু শিরাসন
প্রথমে বসে এক পা ভাঁজ করে ভেতরের দিকে রাখতে হবে। অন্য পা’টি সোজা করে রাখতে হবে। এবার দুই হাত দিয়ে আস্তে আস্তে পায়ের গোড়ালি ধরতে হবে।

অর্ধ-চন্দ্রাসন
অর্ধ-চন্দ্রাসন

অর্ধ-চন্দ্রাসন
প্রথমে দুই পা জোড়া করে দাঁড়ান। এরপর দুই হাত কানের পাশ দিয়ে মাথার ওপরে সোজাভাবে উঠিয়ে দিন। এবার সোজা সামনের দিকে দৃষ্টি দিন। পুরো নিশ্বাস আটকে রেখে, শরীরের ওপরের অংশ পেছনের দিকে বাঁকাতে থাকুন। এরপর যতটা পারবেন, ততটা পরিমাণ পেছনের দিকে বাঁকিয়ে শরীরকে অর্ধ-চাঁদের আকারে আনার চেষ্টা করুন। এই সময় মাথাটাকে যতটা সম্ভব পিঠের ও নিতম্ব বরাবর আনার চেষ্টা করুন। মনে রাখবেন, এভাবে শরীর বাঁকানোর সময় যেন হাঁটু ও কনুই সোজা থাকে।
১০ সেকেন্ড শবাসনে বিশ্রাম নিন। একইভাবে আসনটি পরপর তিনবার করার পর চূড়ান্ত বিশ্রাম নিন।

ভুজঙ্গাসন বা সর্পাসন
ভুজঙ্গাসন বা সর্পাসন
ভুজঙ্গাসন বা সর্পাসন
ভুজঙ্গাসন বা সর্পাসন

ভুজঙ্গাসন বা সর্পাসন
পা দুটি সোজা করে সটান উপুড় হয়ে শুয়ে পড়ুন। পায়ের পাতার ওপরের দিকটা যত দূর সম্ভব মুড়ে মেঝেতে রাখতে হবে। দুই হাতের তালু উপুড় করে পাঁজরের কাছে দুই পাশে মেঝেতে রাখুন। এবার পা থেকে কোমর পর্যন্ত মেঝেতে রেখে হাতের তালুর ওপর ভর দিয়ে মাথা যত দূর সম্ভব ওপরে তুলুন এবং মাথাকে সাধ্যমতো পেছন দিকে বাঁকিয়ে ওপরের দিকে তাকান। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে ২০ সেকেন্ড থেকে ৩০ সেকেন্ড এ অবস্থায় থাকুন। এরপর আস্তে আস্তে মাথা ও বুক নামিয়ে উপুড় হয়ে শুয়ে পড়ুন।

অর্ধ-উষ্ট্রাসন
অর্ধ-উষ্ট্রাসন

অর্ধ-উষ্ট্রাসন
হাঁটু ভেঙে পায়ের পাতা মুড়ে হাঁটুর ওপর ভর রেখে শিরদাঁড়া সোজা করে দাঁড়ান। পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত পায়ের নিম্নাংশ মাটির সঙ্গে লেগে থাকবে। এবার বাঁ হাত দিয়ে বা পায়ের গোড়ালি বা গোড়ালির ঠিক ওপরে ধরুন। ডান হাত থাকবে ওপরের দিকে। এখন বুক ও পেট যতটা সম্ভব ওপর দিকে এবং মাথা পেছন দিকে বাঁকিয়ে ধনুকের মতো করতে হবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এ অবস্থায় ২০ সেকেন্ড থেকে ৩০ সেকেন্ড থাকুন। তারপর হাত ও শরীর আলগা করে আস্তে আস্তে পূর্বাবস্থায় হাঁটুর ওপর দাঁড়ান। এভাবে আসনটি দু-তিনবার করুন এবং প্রয়োজনমতো শবাসনে বিশ্রাম নিন।