মায়ের জীবন বাঁচানোর আকুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের চকবাজার পশ্চিম বাকলিয়া গনি কলোনির বাসিন্দা মঞ্জুশ্রী মল্লিক। দীর্ঘদিন ধরে কোলোরেক্টাল ক্যানসারে ভুগছেন। বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ দিয়েছেন মঞ্জুশ্রীর চিকিৎসার জন্য ছয় লাখ টাকা দরকার। কিন্তু সংসারে উপার্জনক্ষম একমাত্র মেয়ে বিউটি চৌধুরী। তার বাবাও বেঁচে নেই। একটি বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠানে ন্যূনতম বেতনে চাকরি করেন বিউটি। এ অবস্থায় অসুস্থ মায়ের জীবন বাঁচাতে তিনি সমাজের হূদয়বান মানুষের সহযোগিতা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. সাইফুদ্দিন মাহমুদ, ব্যাংক হিসাব নম্বর ২৪০১১১৮০১৯০০১, সিটি ব্যাংক, আগ্রাবাদ শাখা। মুঠোফোন: ০১১৯১ ৬৩৯৯৫৮, ০১৮২৯ ৩৩৯০১৭।