সিয়াম আহমেদ। মডেল ও অভিনয়শিল্পী। মা মাহমুদা বেগম, সরকারি কর্মকর্তা। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।

১. কোন ধরনের খাবার ভালো লাগে?
সিয়াম: খিচুড়ি, ডিম ও পিৎজা।
মা: ভাতের সঙ্গে ইলিশ, চিংড়ি ও পুঁটি মাছ।
২. যে সিনেমা বারবার দেখতে ইচ্ছা করে...
সিয়াম: লাইফ ইজ বিউটিফুল, রং দে বাসন্তী ও দীপু নম্বর-২।
মা: মনপুরা, আবার তোরা মানুষ হ, ওরা ১১ জন।
৩. প্রিয় অভিনয়শিল্পী...
সিয়াম: রবার্ট ডাউনি জুনিয়র, সালমান শাহ ও মনিকা বেলুচ্চি।
মা: আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা, শমী কায়সার ও সিয়াম।
৪. কোথায় বেড়াতে যেতে ভালো লাগে?
সিয়াম: ভুটান ও সেন্ট মার্টিন।
মা: গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি।
৫. অবসরে কী করেন?
সিয়াম: যতটুকু পাই, ঘুমাই।
মা: টেলিভিশনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখি।
৬. প্রিয় লেখক...
সিয়াম: হুলমায়ূন আহমেদ ও জাফর ইকবাল।
মা: কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর ও হুড়মায়ূন আহমেদ।
৭. প্রিয় রং...
সিয়াম: সাদা।
মা: নীল ও সাদা।
সাক্ষাৎকার: শফিক আল মামুন