মায়ের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তানের কাছে ‘মা’ অপেক্ষা নিরাপদ আশ্রয় আর কিছু নেই। তেমনই মায়ের কাছে সন্তান পরম মমতায় জড়ানো, নাড়িছেঁড়া অমূল্য ধন; আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। ছুটির দিনের ৫৩৮ সংখ্যায় দেশের বিভিন্ন অঙ্গনের প্রখ্যাত তারকার সাত মায়ের মতো সব মায়ের প্রার্থনার তাই সুর গিয়ে মেশে এক অভিন্ন চাওয়ায়। তাঁদের সন্তানেরা যেন প্রকৃত মানুষ হয়। মায়ের পরিচর্যায় থাকাকালে সে রাস্তা বন্ধুর মনে না হলেও নানা কারণে অনেকেই আলোকিত মানুষ হওয়ার কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে পড়ে।যে সন্তানকে ঘিরে তিলে তিলে গড়ে ওঠে মায়ের স্বপ্নপ্রাসাদ, সেই সন্তান হয়ে কেন আমরা নেশায় আসক্ত হয়ে পড়ি? কোন প্রলোভনে হাতে তুলে নিই মারণাস্ত্র, গোলাবারুদ? কেন বখে গিয়ে নারীকে করি অপমান? মমতাময়ী মায়ের নিষ্পাপ মুখে এক চিলতে হাসি ফোটানোর বদলে তাঁর মাথাকে নিচু করে দেওয়ার মতো অপরাধ করি কীভাবে? সোহেল নওরোজবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ।