মায়ের স্বপ্ন
ছেলেকে নিয়ে মা নার্গিস ইসলামের চিন্তার শেষ নেই, অথচ বাবা বলছেন, ‘আহা, ছেলেটা খেলাধুলা ভালোবাসে, এতে এত দুশ্চিন্তার কী আছে!’ এভাবেই বাবার আশকারা কিংবা উৎ সাহ—যা-ই বলা হোক না কেন, বরাবরই পেয়ে এসেছেন নাঈম ইসলাম। তার পরও মা কিন্তু রাগে গজগজ করতেন খেলাধুলা নিয়ে। করতেন সংগত কারণেই। লেখাপড়ার থেকে খেলাধুলাতেই তাঁর মনোযোগ ছিল বেশি। মায়ের মন বলে কথা, ছেলের ভবিষ্যৎ নিয়ে ছিলেন শঙ্কিত। তবে এখন সেই শঙ্কার বিন্দুমাত্র ঠাঁই নেই তাঁর মনে, আর বাবা তো আগে থেকেই ধরে নিয়েছিলেন, নাঈম একদিন অনেক বড় হবে।ছেলেবেলায় ব্যাডমিন্টন আর ক্রিকেটই ছিল নাঈমের অবসর সময়ের সঙ্গী। বাবা নজরুল ইসলাম ছিলেন ফুটবলার। তিনি মনে-প্রাণে চাইতেন ছেলেও খেলা নিয়ে থাকুক। গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের আনালেড়তাড়ি গ্রামে নাঈমের জন্ম। তবে বাবার বদলি চাকরির সুবাদে ঘুরেছেন দেশের অনেক অঞ্চলে। তাই একাধিক মাঠে তাঁর স্মৃতি জড়িয়ে আছে। আর ঘোরাঘুরির সেই সময়গুলোতে পেয়েছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের ফুটবল কোচ চান্দু মিয়া, রংপুরের ব্যাডমিন্টন কোচ শামীম, অ্যাথলেটিকসের কোচ মিনুর মতো কয়েকজন প্রশিক্ষককে। নাঈমের বেড়ে ওঠায় যাঁদের বড় অবদান।১৯৯৪ সালের কথা। তখন নাঈম নীলফামারীর জলঢাকা উপজেলার আলহাজ মোবারক হোসেন অনির্বাণ বিদ্যার্থীর তৃতীয় শ্রেণীর ছাত্র। ওই সময় নীলফামারী জেলা শিশু একাডেমী আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ব্যাডমিন্টনে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হন নাঈম। ১৯৯৫ সালে জাতীয় শিশু পুরস্কার ব্যাডমিন্টনে রংপুর সদর উপজেলা পর্যায়েও একই ফলাফল। ১৯৯৬ সালে রংপুর জেলা শিল্পকলা একাডেমী আয়োজিত রংপুর সদর উপজেলা শিশু প্রতিযোগিতায় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন, ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায়ও ছিলেন সবার সামনে। এভাবেই সেই ছেলেবেলায় নাঈমের ঘর ভরে উঠেছিল পুরস্কারে।খেলাধুলায় তাঁর সাফল্য দেখে বাবা নজরুল ইসলাম ১৯৯৭ সালে তাঁকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) জিমনেস্টিক শাখায় ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করে দেন। জিমনেস্টিকের কোচ আকরাম আলী নাঈমের ক্রিকেট খেলা দেখে খুশি হন। পরে তিনি নাঈমকে জিমনেস্টিক থেকে ক্রিকেট শাখায় ভর্তি করান। নাঈম ১৯৯৮ সালে অনূর্ধ্ব-১৩ জাতীয় ক্রিকেট দলের হয়ে ভারতের শিলিগুড়িতে অনুষ্ঠিত খেলায় অংশ নেন। পর্যায়ক্রমে তিনি বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫, ১৭ ও ১৯ জাতীয় দলের সদস্য হিসেবে অংশ নিয়ে সাফল্য অর্জন করেন। ২০০৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত যুব বিশ্বকাপ ক্রিকেটে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে অংশ নেন। এরপর নানা চড়াই-উৎ রাই পার করেছেন। ২০০৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত নানা কারণে পিছিয়ে ছিলেন। ২০০৮ সালে জাতীয় ক্রিকেট দলে তিনি সুযোগ পেয়ে যান। গাইবান্ধার এককালের কৃতী ক্রিকেটার ওয়াজিউর রহমান বলেন, ‘প্রথম থেকেই নাঈমের খেলা আমাদের আকৃষ্ট করেছে। ওর মধ্যে এক অপার সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে নাঈম জাতীয় দলে স্থায়ী আসন করে নিয়েছে। এটা গাইবান্ধার জন্য গৌরবের। নাঈম আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস জুগিয়েছে।’ নাঈমের মা নার্গিস ইসলাম বলেন, ‘আমার স্বপ্ন ছিল ছেলেকে চিকিৎ সক কিংবা প্রকৌশলী বানাব। কিন্তু ছেলে তার প্রচেষ্টায় সেরা খেলোয়াড় হয়েছে। দেশজুড়ে তার পরিচিতি হয়েছে। চিকিৎ সক বা প্রকৌশলী হলে এটা সম্ভব হতো না। এটাই আমার গৌরব।’ বাবা নজরুল ইসলাম বলেন, বিকেএসপিতে ভর্তি করার পর প্রশিক্ষক আকরাম আলী বলেছিলেন, ‘আপনার ছেলে একদিন বড় ক্রিকেট খেলোয়াড় হবে। তাঁর সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। ছেলে ভবিষ্যতে আরও বড় খেলোয়াড় হোক—এটাই আমার কামনা।’ তিনি বলেন, ‘ছেলের কৃতিত্বের জন্য আমি গর্ববোধ করি। কিন্তু আমার অহংকার হয় না। ছেলের এই সাফল্যের জন্য বিকেএসপির ভলিবল কোচ খোকন, জিমনেস্টিকের সিনিয়র কোচ আকরাম আলী, ক্রিকেট কোচ সালাউদ্দিন, রুশো, ফাহিমসহ সংশ্লিষ্ট সবার কাছে আমি কৃতজ্ঞ।’ নাঈম ইসলামজন্মস্থান গাইবান্ধাজন্ম৩১ ডিসেম্বর, ১৯৮৬মানার্গিস ইসলামবাবানজরুল ইসলামব্যাটিং ডান হাতি ব্যাটসম্যানবোলিংঅফব্রেক