মা-মেয়ে দুজনেরই প্রিয় নজরুলসংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লীনা তাপসী খান ও তাঁর মেয়ে মাহজাবীন খান
লীনা তাপসী খান ও তাঁর মেয়ে মাহজাবীন খান

নজরুলসংগীতশিল্পী লীনা তাপসী খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান। তাঁর মেয়ে মাহজাবীন খান। গণিত বিষয় নিয়ে পড়ছেন যুক্তরাষ্ট্রের উইনোনা স্টেট ইউনিভার্সিটিতে। ছুটিতে এসেছেন দেশে। এরই মধ্যে জানা হলো এই মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা।
১. পছন্দের সংগীতশিল্পী...
লীনা তাপসী খান: শচীন দেববর্মন, প্রতিমা বন্দ্যোপাধ্যায়।
মেয়ে: নজরুলসংগীতে অবশ্যই আমার মা। আর অর্ণব।
২. যে ধরনের গান ভালো লাগে...
লীনা তাপসী খান: নানা বিচিত্রতার কারণে নজরুলসংগীত।
মেয়ে: নজরুলসংগীত।
৩. যে গান বারবার শুনি, গুনগুন করে গাই...
লীনা তাপসী খান: নজরুলসংগীত ‘গভীর নিশিতে ঘুম ভেঙে যায়’।
মেয়ে: অর্ণবের ‘তোমার জন্য’।
৪. প্রিয় পোশাক?
লীনা তাপসী খান: শাড়ি।
মেয়ে: শার্ট-প্যান্ট।

৫. পছন্দের খাবার...
লীনা তাপসী খান: ভাতের সঙ্গে যেকোনো ধরনের ভর্তা।
মেয়ে: রোস্ট, পোলাও, চিকেন ফ্রাই।
৬. প্রিয় রং?
লীনা তাপসী খান: হালকা বেগুনি।
মেয়ে: গাঢ় বেগুনি।
৭. প্রিয় ঋতু...
লীনা তাপসী খান: বর্ষা।
মেয়ে: শীত।
৮. যোগাযোগের প্রিয় মাধ্যম...
লীনা তাপসী খান: চিঠি। নিজের হাতের লেখার প্রতিটি স্পর্শ, চিঠির কোনা একটুখানি ছেঁড়া—সবই আমার কাছে শৈল্পিক সত্তা মনে হয়। সেই সঙ্গে ই-মেইল।
মেয়ে: মুঠোফোনের খুদে বার্তা।
৯. প্রিয় বই...
লীনা তাপসী খান: বুদ্ধদেব গুহর একটু উষ্ণতার জন্য ও শংকরের যেখানে সেখানে।
মেয়ে: সিসিলিয়া এহার্নের লেখা লাভ, রোজি।
১০. প্রিয় ব্যক্তিত্ব...
লীনা তাপসী খান: বাবা এম এ খান, যাঁর কাছে আমার সংগীতের হাতেখড়ি।
মেয়ে: বাবা এহসান খান ও মা।
১১. বেড়ানোর প্রিয় জায়গা...
লীনা তাপসী খান: পাহাড়।
মেয়ে: সুন্দরবন।