মি. চিটাগাংয়ের কার্যক্রম শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রেসক্লাবে গত বুধবার রিয়েলিটি শো মি. চিটাগাং ২০১১ প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক অশোক চৌধুরী। অতিথি ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার, মি. চিটাগাং-এর চেয়ারম্যান লায়ন সুব্রত দেব। পোর্ট্রেট আয়োজিত স্টাইল জোনের সহযোগিতায় এ প্রতিযোগিতায় চট্টগ্রামে বসবাসরত ১৮ থেকে ২৫ বছর বয়সী অবিবাহিত তরুণেরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগামী ১৮ জুলাই পর্যন্ত জিইসি মোড়ের স্টাইল জোনে এন্ট্রি ফরম পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।