মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক-প্রথম আলো দৃষ্টি ডিবেট জিনিয়াস কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মাধ্যমিক স্তরের সেরা বিতার্কিক নির্বাচনী প্রতিযোগিতা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক-প্রথম আলো দৃষ্টি ডিবেট জিনিয়াস (বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা) ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় সানশাইন গ্রামার স্কুলে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান আহসানুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম ক্লাব লিমিটেডের চেয়ারম্যান এস এম আবু তৈয়ব, বিশেষ অতিথি থাকবেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক কবি ওমর কায়সার। প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের আগামীকাল সকাল নয়টায় অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকার জন্য অথবা ০১৮১৮৭৭৩৩০৮, ০১৭১৯১৪২৯৫৩ ও ০১৭১৭০২৬৬৮৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।