মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রথম আলো দৃষ্টি ডিবেট জিনিয়াস ১৬ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মাধ্যমিক স্তরের সেরা বিতার্কিক নির্বাচনে অন্যতম প্রতিযোগিতা দৃষ্টি ডিবেট জিনিয়াস ১৬ সেপ্টেম্বর সকাল নয়টায় সানশাইন গ্রামার স্কুলে অনুষ্ঠিত হবে। জনপ্রিয় এই প্রতিযোগিতায় চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। দৃষ্টি চট্টগ্রামের উদ্ভাবিত দেশের এই প্রতিযোগিতায় এবার যুক্ত হয়েছে দেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক প্রথম আলো ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিচের নিয়মাবলি অনুসরণ করতে হবে। প্রাথমিক পর্বে অংশগ্রহণের জন্য ‘আজ মন চেয়েছে’ বিষয়ে দুই মিনিট বক্তব্য দিতে হবে এবং এরপর বিচারকের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম পর্বে ইয়েস কার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা (বিজয়ীরা) দ্বিতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে।দ্বিতীয় পর্বে বিজয়ীদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল পর্ব। ফাইনাল পর্বে বিচারক ও দর্শক ভোটে নির্বাচিত শিক্ষার্থীরা হবে সেরা ডিবেট জিনিয়াস। সেরা ডিবেট জিনিয়াস বিজয়ী বই, গিফট ভাউচার, ক্রেস্ট, সনদপত্রসহ আকর্ষণীয় পুরস্কার পাবে। প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের ৯-১৫ সেপ্টেম্বর প্রতিদিন বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দৃষ্টির লুসাই ভবন (তৃতীয় তলা) চেরাগী পাহাড়ের কার্যালয়ে অথবা ০১৮১৮৭৭৩৩০৮, ০১৭১৯১৪২৯৫৩ এবং ০১৭১৭০২৬৬৮৯ নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে। বিজ্ঞপ্তি।