মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয় ও কলেজে সংবর্ধনা অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগর আওয়ামী লীগের সহসভাপতি ও সংসদ সদস্য নুরুল ইসলাম বলেছেন, ‘চট্টগ্রামের শিক্ষা ক্ষেত্রে বিপ্লব ঘটাতে চাই। সরকার শিক্ষার উন্নয়নে খুবই আন্তরিক। শিক্ষা ছাড়া দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। তাই অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার উন্নয়ন বিবেচনা করা হচ্ছে।’ তিনি গত শনিবার চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয় ও কলেজ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মাইনুল ইসলাম। বক্তব্য দেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবু জাফর চৌধুরী, অধ্যক্ষ এইচ এম ফজলুল কাদের, জেলা শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বেগম, সুমন বড়ুয়া, এম এ হাসেম, জয়নাব আরা বেগম, শফিকুল হাসান, হোসেন পাপ্পু প্রমুখ। বিজ্ঞপ্তি।