মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের ১৯৮৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা ১৯ আগস্ট শুক্রবার বিকেল পাঁচটায় বিদ্যালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম। বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সঞ্জয় চক্রবর্তী, মঈনউদ্দিন মনজুর, কামরুল ইসলাম চৌধুরী, বিজয় কুমার চৌধুরী প্রমুখ।

সভায় আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠেয় পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে বিদ্যালয়ের ১৯৮৮ ব্যাচের নিবন্ধিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বিস্তারিত মুঠোফোনে (০১৭১৩-৩৭৬৩৯০) জানা যাবে। বিজ্ঞপ্তি।