মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) আয়েজিত স্কুল হ্যান্ডবল লিগে ফাইনাল খেলা ১ অক্টোবর আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এবারও চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ। তারা নবাগত চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলকে ১৯-১৮ গোলে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে দিলসাদ ১৪টি, জাবির পাঁচটি ও জাওয়াদ তিনটি গোল করে। রানার্সআপ দলের পক্ষে গোল করে মুনতাসির তিনটি, মেজবাহ সাতটি ও ইরফান চারটি। এবারের লিগে ১০টি বিদ্যালয় অংশ নেয়। লিগের প্রধান পৃষ্ঠপোষক ছিল লিয়া প্রপার্টিজ। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন লিয়া প্রপার্টিজ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মাইনুল কবির। উপস্থিত ছিলেন হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান সৈয়দ আবুল বশর, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য মফিজুর রহমান, মাহবুবুল আলম, সাবেক সহসভাপতি দিদারুল আলম, হ্যান্ডবল কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোসেন, সিজেকেএস কাউন্সিলর মাকসুদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিজেকেএস কাউন্সিলর আ ন ম ওয়াহিদ দুলাল।