মিজঅঁসেনের কর্মশালা ১৪ মার্চ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্র চর্চাবিষয়ক প্রতিষ্ঠান মিজঅঁসেনের উদ্যোগে চট্টগ্রামের স্থাপত্য বিষয়ে ছয় দিনব্যাপী চলচ্চিত্রগ্রহণ কর্মশালা ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে। নগরের বিভিন্ন স্থানে এ কর্মশালার কার্যক্রম চলবে। কর্মশালার তত্ত্বাবধানে থাকবেন ফ্রান্স প্রবাসী আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রি ও চলচ্চিত্রগ্রাহক আনোয়ার হোসেন। আগ্রহীদের ১১ মার্চের মধ্যে চেরাগীপাহাড়ের প্রথমা বইয়ের দুনিয়া ও বাতিঘরে অথবা ০১৭৩১৮৮৮৫৬৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।