প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি কলেজের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র কক্সবাজার শহরের নুনিয়াছটার বাসিন্দা মিজানুর রহমান জটিল রোগে ( উদরগহ্বরের টিউমার ও রক্তে সংক্রমণ) আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা স্কয়ার হাসপাতালে তিন দফা অস্ত্রোপচারের পর ১৫ দিন সেখানে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু টাকার অভাবে সেখানে চিকিৎসা করা সম্ভব না হওয়ায় কয়েক দিন আগে তাঁকে কক্সবাজার শহরের খতিব আল ফুয়াদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর গরির বাবা মমতাজ উদ্দিন বসতভিটা বিক্রি করে এ পর্যন্ত পাঁচ লাখ টাকা খরচ করেছেন। এখন আরও চার লাখ টাকা প্রয়োজন। মমতাজ উদ্দিন ছেলেকে বাঁচানোর জন্য সমাজের সর্বস্তরের মানুষের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মমতাজ উদ্দিন, হিসাব নম্বর-৩৪১৩০৬৩৭, সোনালী ব্যাংক, কক্সবাজার। মুঠোফোন—০১৮১৬০৫৪৭১০। বিজ্ঞপ্তি।