মিডিয়া নাগরিক ফোরামের কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদপত্র পাঠক, টিভি-চলচ্চিত্র দর্শক ও বেতারের শ্রোতাদের মতবিনিময়ের ফোরাম মিডিয়া নাগরিক ফোরাম চট্টগ্রামের কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে ১৬ জানুয়ারি প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ফোরামের উদ্দেশ্য তুলে ধরেন নির্বাহী পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর। ঘাসফুলের সহসভাপতি মনজুর উল আমিন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন আফতাবুর রহমান, উন্নয়ন সংস্থা ইলমার নির্বাহী পরিচালক জেসমিন সুলতানা, চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান এস এম তারেক, সাংবাদিকতা বিভাগের শিক্ষক মোহাম্মদ মোরশেদুল ইসলাম, পূবালী ব্যাংকের পরিচালক ফাহিম ফারুক চৌধুরী, মো. বেলায়েত হোসেন, সৈয়দ সগীর আহম্মেদ, সাহাবুদ্দীন আহমদ প্রমুখ। শেষে মনজুর উল আমিন চৌধুরীকে ফোরামের আহ্বায়ক এবং অধ্যক্ষ আনোয়ারা আলম ও চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান এস এম তারেককে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়। বিজ্ঞপ্তি।