মিডিয়ার ভূমিকা নিয়ে প্রাণবন্ত সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতাসংগ্রাম থেকে শুরু করে স্বৈরাচারী শাসন প্রতিরোধ, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ নানা ক্ষেত্রে প্রচারণা এবং সরকারের দৃষ্টি আকর্ষণে স্থানীয় সংবাদপত্রগুলোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে এখনো দক্ষ সাংবাদিক, সাংবাদিকের স্বাধীনতা এবং পেশাদার সম্পাদকের অভাবে অনেক মূল সমস্যা সঠিকভাবে উঠে আসছে না এখানকার পত্রিকায়। প্রতিবেদন বা কলামের গুণগতমান নিয়েও রয়েছে প্রশ্ন। সামগ্রিকভাবে শিক্ষাব্যবস্থার উন্নয়নের মাধ্যমেই এ অবস্থার উন্নয়ন সম্ভব। সম্প্রতি ‘মিডিয়ার ভূমিকা: প্রেক্ষিত চট্টগ্রাম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দিন।থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে মিডিয়া নাগরিক ফোরাম চট্টগ্রামের আহ্বায়ক মনজুর উল আমিন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মুখ্য আলোচক ছিলেন গণমাধ্যম-ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর। স্বাগত বক্তব্য দেন ফোরামের যুগ্ম আহ্বায়ক এসএম তারেক। মূল প্রবন্ধ পড়েন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন। প্রবন্ধের ওপর আলোচনা করেন সুপ্রভাত বাংলাদেশ-এর সম্পাদক রুশো মাহমুদ ও দৈনিক পূর্বকোণ-এর সহকারী সম্পাদক স্বপন দত্ত। অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারা আলম।