মিতা চৌধুরীকে বাঁচানোর আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর নালাপাড়ার বাসিন্দা গৃহবধূ মিতা চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি ও মূত্রনালিতে পাথরজনিত সমস্যায় ভুগছেন। তাঁর স্বামী অশোক চৌধুরী একটি বেসরকারি কার্যালয়ের কর্মচারী। বর্তমানে মিতা চৌধুরীর মূত্রনালির পাথর দ্রুত অপসারণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এ জন্য প্রায় এক লাখ টাকা প্রয়োজন। এত টাকা খরচ করার সামর্থ্য না থাকায় মিতা চৌধুরীকে বাঁচানোর জন্য তাঁর স্বামী সমাজের হূদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানো যাবে হিসাব নম্বর ১৬৯৮২, জনতা ব্যাংক নিউমার্কেট শাখায়। বিজ্ঞপ্তি।