মিতালীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাটহাজারী উপজেলার সামাজিক সংগঠন মিতালীর উদ্যোগে ২০ ডিসেম্বর দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এর পাশাপাশি সংগঠনের উদ্যোগে ফুটবল লীগেরও উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মিতালীর সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিতালীর সভাপতি বলাই শীল। অনুষ্ঠানের উদ্বোধন করেন ধলই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবুল মনসুর। অতিথি ছিলেন রাজউকের পরিচালক মো. আবুল বশর, মিতারলীর সদস্য সৈয়দ মো. জাফর হোসেন, সৈয়দ হাবিবুল্লাহ প্রমুখ।
আলোচনা শেষে ৩০০টি পরিবারের মধ্যে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।