মিতুর সেলফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সে কখন থেকে আপনার কাছে পরামর্শ চাইতেছি! আপনি কোনো সাড়া দিচ্ছেন না কেন?
মিতু এবার রেগে গেল। কী বলো? আমি মুখ তুলে চাইলাম মিতুর দিকে।
—মুখের ব্রণ যাওয়ার উপায় বলুন। আর কয়বার জানতে চাইব?
আয়নার নিজের চেহারা দেখা বন্ধ করো!
—তাহলে স্কার্ফ বাঁধব কী করে?
যতটা সম্ভব কম যেতে হবে।
—আচ্ছা। আর কিছু?
ঘন ঘন টিউবওয়েলের পানি দিয়ে মুখ ধুতে হবে।
—ধুবো। আর কিছু?
কোনো টেনশন করা যাবে না।
—আমার কোনো টেনশন নেই। আর কিছু? কোনো ওষুধ?

আপাতত লাগবে না। এ পরামর্শগুলো মন দিয়ে মেনে চলো। দেখবে মুখের ব্রণ পালিয়ে যাবে। আমার কথা শুনে শ্যালিকা মিতু মাথা নাড়ে। যেন আশ্বস্ত হয় সে।

এর দুই সপ্তাহ পরে আবার যখন গেলাম মিতু আমার সামনে এল না। একটু পর বুঝতে পারলাম সে কেমন জানি মন মরা। আমি কাছে গিয়ে কুশলাদি জিজ্ঞেস করতেই সে আমার ওপর কিছুটা অভিমান ঝেড়ে বলল, ‘আপনার পরামর্শে কোনো উপকারই হলো না! ব্রণ যাওয়া তো দূরের কথা আরও বেড়ে গেছে!’ আমি তার অভিমানমাখা কথা শুনতে লাগলাম আর তার সদ্য কেনা নতুন মোবাইল এবং এতে ওঠানো সেলফিগুলো দেখতে লাগলাম।

আমি মিতুকে বললাম, ‘তুমি আমার পরামর্শ সঠিকভাবে যদি মানতে তবে ঠিকই ব্রণ চলে যেত! তুমি আমার কথা মানোনি তার প্রমাণ এ সেলফিগুলো!’ তুমি যেহেতু ঘন ঘন সেলফি তুলেছ, সেহেতু তুমি নিজের চেহারা দেখেছ। সেলফি তোলা আর আয়না দেখা একই কথা! আর যেহেতু নিজের নতুন কেনা মোবাইল নিয়ে খুব ব্যস্ত ছিলে, সেহেতু টিউবওয়েলের পানি দিয়ে ঘন ঘন মুখ ধোয়ার সময় তেমন পাওনি! আরও একটা কথা, নতুন মোবাইলে কী কী অ্যাপস ডাউনলোড করবে সেটা নিয়ে নিশ্চয় খুব টেনশনে ছিলে? আমার পরামর্শ একেবারেই মেনে চলোনি। (প্রমাণিত)!

আমার কথা শুনে মিতু ফ্যালফ্যাল করে আমার দিকে তাকিয়ে রইল।

কাজী সুলতানুল আরেফিন

পূর্ব শিলুয়া, ছাগলনাইয়া, ফেনী।