মিথুন বিশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন আগেই বাস্কেটবল ইতিহাসের সবচেয়ে গৌরবময় কীর্তিটি গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো দক্ষিণ এশীয় বাস্কেটবল আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় তিনি। এবারের সময়ের তারকা মিথুন বিশ্বাস প্রথম বাস্কেটবলবিকেএসপির কোচ মাহবুব স্যার আমাকে প্রথম একটা বাস্কেটবল দিয়েছিলেন। খেলতে নামলে মাথায় রাখি সব সময় ভাবি, আমাকে জিততেই হবে। দলের জন্য, দেশের জন্য, যাতে ভালো খেলতে পারি সেটাই থাকে মাথায়। সবচেয়ে কঠিন প্রতিপক্ষআফগানিস্তান। প্রিয় কোর্ট১৪ নম্বর নেভি কলোনি কোর্ট। ওখানেই আমি নিয়মিত অনুশীলন করি।যাঁর খেলা আমাকে মুগ্ধ করেবাস্কেটবলে লেবরন জেমসের খেলা, ফুটবলে মেসি। প্রিয় কোচআমার সাবেক জাপানি কোচ সাবাদা কেইসকে। টুর্নামেন্ট সেরা হওয়ার অনুভূতিআমার খেলাধুলার ক্যারিয়ারে সবচেয়ে আনন্দের দিন ছিল সেদিন। নিজের যে দিকটি বদলাতে চাইমাঝেমধ্যে বন্ধুদের সঙ্গে আড্ডা ঘোরাঘুরিটা বেশি হয়ে যায়।অবসরের সঙ্গীবেশির ভাগ সময় কাটে বন্ধুদের সঙ্গে। প্রথম আন্তর্জাতিক ম্যাচসেটা ছিল আমার জীবনের কষ্টের একটা দিন। ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে আমার মা মারা যান। এর চার দিন পরই খেলতে নামি ইন্দো-বাংলাদেশ গেমসে। প্রতিপক্ষ ছিল পশ্চিমবঙ্গ।বাস্কেটবল খেলোয়াড়ের যে তিনটি গুণ জরুরিপ্রথমত উচ্চতা। অবশ্যই একজন বাস্কেটবল খেলোয়াড়ের উচ্চতা থাকতে হবে। এরপর শারীরিকভাবে শক্তিশালী হতে হবে। বুদ্ধিটাও তীক্ষ থাকা চাই। যখন রেগে যাইউঁচু ভলিউমে গান ছাড়ি। বাস্কেটবল ছাড়া যে কাজে পারদর্শীআমি গান গাইতে ভালোবাসি। আর সুযোগ পেলেই ফুটবল খেলি। আমার স্বপ্নফুটবল, ক্রিকেটের মতো আমাদের খেলাটাও যদি জনপ্রিয় হতো।সাক্ষাৎকার: বদিউজ্জামানছবি: খালেদ সরকার