মিথ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলায় আমি মিথ্যা বলা শিখলাম কী করে, জানো?না তো! বলেননি কখনো।ওমা! বলিনি তোমাকে! আচ্ছা, বলছি, শোনো। তখন আমরা ধানমন্ডিতে থাকি। একটা পাঁচতলা বাড়ির চতুর্থ তলায়। সে সময় আমরা বাসায় কোয়েল পাখি পালতাম। ছোট ছোট কোয়েল, সংখ্যায় প্রায় ত্রিশ-চল্লিশটা হবে। ও, ভালো কথা, তুমি কোয়েল চেন তো? হুমম! ওমা, কোয়েল চিনব না! ওই যে ছোট ছোট, মুরগির বাচ্চার মতো দেখতে।হুমম। গুড! আচ্ছা, শোন, যা বলছিলাম। কোয়েলগুলো আমার কাছে ছিল বিরাট বিস্ময়কর বস্তু! মাঝেমধ্যেই বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে দু-একটা কোয়েল নিচে পড়ে যেত। ওগুলো নিচ থেকে খুঁজে নিয়ে আসতে হতো। ছোট ছোট কোয়েল, ধরতে গেলেই ছোট ছোট পা ফেলে দৌড়ে পালাতে চায়। তাদের পেছনে ছোটাছুটি করে ধরে নিয়ে আসতে হয়। ভারি মজার একটা কাজ! খুব আগ্রহ নিয়ে আমি এই কাজ করতাম। অধীর আগ্রহে অপেক্ষা করতাম, কখন কোয়েল পড়ে যাওয়ার খবর কানে আসবে!্বাহ্! মজা তো! তারপর?তারপর একসময় হলো কি, খুব ঘন ঘন কোয়েল নিচে পড়ে যেতে লাগল। প্রায়ই দেখা যেতে লাগল, আমি মায়ের কাছে ছুটে গিয়ে চোখ বড় বড় করে বলছি, ‘আম্মু, কোয়েল পাখি নিচে পড়ে গেছে! ধরে নিয়ে আসতে হবে!’ ভাবখানা এমন, বিরাট আসামি জেল থেকে পালিয়েছে; এক্ষুনি ধরে আনতে না পারলে দেশ ও দশের বিরাট ক্ষতি হয়ে যাবে। আর আমি থাকতে এত বড় ক্ষতি কিছুতেই হতে দিতে পারি না!হাঃ হাঃ হাঃ...আসল ঘটনা হচ্ছে, কোয়েল ধরে আনার কাজটা আমার কাছে এত মজার লাগত, আমি নিজেই কোয়েল ধরে ধরে জানালা দিয়ে ফেলে দিতাম!ওমা! তাই! হাঃ হাঃ হাঃ...আপনি তো ভীষণ মজা করে কথা বলেন! লেখালেখি করেন না কেন? আচ্ছা, ভালো কথা! দেখেন তো, এই নম্বরটা কি আপনার?কই? দেখি দেখি! ও, এটা? নাহ্! আমার না। কেন, কেন? কী হয়েছে বলো তো?এই নম্বরটা থেকে আমার কাছে অদ্ভুত অদ্ভুত এসএমএস আসে। ফোন করলে বন্ধ পাই। এই যে দেখেন, গতকাল কী পাঠিয়েছে।কই? দেখি, দেখি!‘যতই হাসো আড়ালে;তবু আমার কাঁপবে হাঁটু তোমার সামনে দাঁড়ালে।যতই ডাকো “গাধা”;পুরো কথা বলতে গিয়েও বলব আমি আধা!’হাঃ হাঃ হাঃ...বাহ্! বেশ মজা তো!হুমম। কিন্তু কে এমন দুষ্টুমি করছে, বুঝতে পারছি না। আচ্ছা, ভাইয়া, যাই। আমার দেরি হয়ে যাচ্ছে।যাবে? যাও।...আচ্ছা, শোনো...না, থাক। পরে বলব।ও চলে যায়। আমার কম্পমান হাঁটু স্থির হয়ে আসে। হাঁফ ছেড়ে বাঁচি।ভাগ্যিস, ছোটবেলায় মিথ্যে বলাটা শিখেছিলাম!মো. সাইফুল্লাহ[email protected]