মিথ্যার উৎস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেউ কেউ সত্যের জন্য অনেক ত্যাগ স্বীকার করে। আবার কিছু মানুষ রয়েছে যারা অবলীলায় মিথ্যা বলে ফেলে। তাদের এ প্রবণতার জন্য মস্তিষ্কের বাইরের আবরণের সামনের অংশটি (ডর্সো-ল্যাটারাল প্রি-ফ্রন্টাল কর্টেক্স) দায়ী। নেচার নিউরোসায়েন্স সাময়িকীতে প্রকাশিত নতুন এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক করিলিয়ন রিসার্চ ইনস্টিটিউটের গবেষক লুশা ঝু বলেন, গড়পড়তা মানুষ সাধারণত মিথ্যা অপছন্দ করে এবং এড়িয়ে চলে। কিন্তু যাদের ডর্সো-ল্যাটারাল প্রি-ফ্রন্টাল কর্টেক্স ত্রুটিপূর্ণ, তারা সহজেই মিথ্যাচার করে এবং নিজের ভাবমূর্তির ব্যাপারে তুলনামূলক কম সচেতন হয়ে থাকে। স্বার্থ এবং নিজের ভাবমূর্তি সম্পর্কে সচেতনতা একজন মানুষের সততা নির্ধারণে শক্তিশালী ভূমিকা রাখে। এএনআই।