মিথ্যুক
- পিওতর, তুমি আমাকে একদমই ভালোবাসো না!- এ তুমি কী বলছ, কাতিয়া! তুমি আমার পায়রা, আমার আদরের সূর্য, আমার প্রিয়তমা, আমার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত মেয়ে তুমি, তোমাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি।- তুমি কিন্তু আমার প্রতি ইদানীং খুব শীতল আচরণ করছ। মনে হয়, তোমার ভালোবাসা দূর হয়ে গেছে।- দূর হয়নি, কাতিয়া। যতই দিন যাচ্ছে, ততই আমি তোমাকে আরও গভীরভাবে ভালোবেসে ফেলছি। তোমাকে ছাড়া কী করে যে বাঁচব, ভাবতেই পারি না।- আমার তুলনায় ভেরা একেবারেই কুশ্রী, তাই না?- কুশ্রী বললে কম বলা হয়, বলা উচিত কুৎসিত, কদাকার, বীভৎস।- তার পরও বলব, তুমি আমাকে ভালোবাসো না।- কেন, কেন তুমি এমনটি ভাবো, বলবে?- জানি না। শুধু জানি, তুমি আমাকে ভালোবাসো না। খামোখা তর্ক কোরো না। করলে আমি কিন্তু কেঁদে ফেলব।- কেঁদো না কাতিয়া। তুমি রূপসী, তুমি অনন্যা, তুমি অপরূপা।- অথচ তুমি আমাকে ভালোবাসো না। আমি চাই, তুমি এক্ষণই স্বীকার করবে যে তুমি আমাকে ভালোবাসো না।- মূর্খের এই প্রলাপটা আমি আওড়াই, তুমি সেটাই চাও?- খু-উ-ব চাই।- ঠিক আছে, তোমার কথামতোই সব হোক: আমি তোমাকে ভালোবাসি না।- দেখলে তো! আমি তোমাকে বলেছিলাম না, তুমি আমাকে ভালোবাসো না? আর তুমি বলছিলে: ভালোবাসি, ভালোবাসি! মিথ্যুক কোথাকার!