মিনতি রানীও ফুটবল খেলতেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিনতি রানী শীল।  l ছবি: সাবিনা ইয়াসমিন
মিনতি রানী শীল। l ছবি: সাবিনা ইয়াসমিন

মিনতি রানী বলেন, ‘স্কুলে শিক্ষকতা শুরু করার পর থেকেই দেখতাম ছেলেরা ফুটবল খেলত। মেয়েদের খেলার মতো কিছু নেই। আমি চাইতাম মেয়েরাও ফুটবল খেলুক। কিন্তু সামাজিক অবস্থায় সে সাহস পেতাম না। সুযোগ আসে ২০০৯ সালে। সরকারিভাবে মেয়েদের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের ফুটবল খেলা বাধ্যতামূলক করে দেয়। আমাদের স্কুলের সহকারী শিক্ষক মফিজ উদ্দিন আর আমি শুধু সরকারের বাধ্যবাধকতাও মেনে নিলাম তা নয়, বরং সরকারের সিদ্ধান্তের সঙ্গে যোগ হলো আমাদের আন্তরিক ইচ্ছা। এরপর যা কিছু অর্জন তা তো এখন অনেকেই জানে।’

সত্যিই মিনতি রানীর অনুপ্রেরণায় মফিজ উদ্দিনের শিষ্যরা দেখিয়ে দিয়েছে তারা পারে। বঙ্গমাতায় সর্বশেষ দুই আসরের জাতীয় চ্যাম্পিয়ন কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই চ্যাম্পিয়নরা প্রাথমিকের গণ্ডি পেরিয়েছে। কিন্তু এখনো তাঁরা মফিজ উদ্দিনের শিষ্য। মেয়েরা দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করছে। শিক্ষক হিসেবে এর থেকে গর্বের কিছু নেই তাঁর কাছে।