মিনি-ইলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পান্তা নিয়ে থাকলে বসে
ইলিশ মাছের আশায়
একটা ইলিশ পথ ভুলে কি
ঢুকবে আমার বাসায়?

মানুষ আমি ছাপোষা খুব
হাজার দশেক কামাই
এই বাজারে ইলিশ নিয়ে
ক্যামনে মাথা ঘামাই?

তাই কিনেছি কয়টা পুঁটি
জরিপ করে বাজার
রান্নাঘরে হয় আয়োজন
ওটাই এখন ভাজার!

থালায় নিয়ে রাখছি পুঁটি
তলায় আতশ কাচের—
আমার পুঁটিই রূপ ধরেছে
এখন ইলিশ মাছের!