মিনু আক্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছরের শিশু মিনু আক্তার। বাবা সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশা ফকিরপাড়ার বাসিন্দা মো. রাসেল দিনমজুর। মিনু আক্তার হূদরোগে আক্রান্ত হয়ে এখন হূদরোগ বিশেষজ্ঞ সালেহ উদ্দিন সিদ্দিকীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন। মিনুর হূদযন্ত্রে অস্ত্রোপচারের জন্য অন্তত দুই লাখ টাকা দরকার। কিন্তু এত টাকা জোগাড় করা দিনমজুর বাবার পক্ষে সম্ভব নয়। তাই মিনুকে বাঁচানোর জন্য হূদয়বান বিত্তবানদের সাহায্য চেয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: হিসাব নম্বর ৪৭২৬৩, ইসলামী ব্যাংক, আগ্রাবাদ শাখা, চট্টগ্রাম। বিজ্ঞপ্তি।