মিমের প্রিয় শ্রেয়া ঘোষাল মায়ের রুনা লায়লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের সঙ্গে মিম। ছবি: খালেদ সরকার
মায়ের সঙ্গে মিম। ছবি: খালেদ সরকার

অভিনয়শিল্পী মিম। তাঁর মা চিত্রা সিনহা সাহা, গৃহিণী। আজ জানা যাক এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।

১. কোন ধরনের গান বেশি পছন্দ?
মিম: বাংলা, হিন্দি বা ইংরেজি। যখন যে গান শুনতে ভালো লাগে, তা-ই শুনি।

মা: পুরোনো দিনের গান আমাকে বেশি টানে।

২. কোন ধরনের পোশাক পরতে ভালো লাগে?

মিম: সালোয়ার-কামিজ পরতে ভালো লাগে।

মা: সুতির সালোয়ার-কামিজই ভালো লাগে।

৩. কোন বই বারবার পড়তে ইচ্ছা করে?

মিম: হুমায়ূন আহমেদের আমার আছে জল।

মা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা ও দেবদাস বারবার পড়তে ভালো লাগে।

৪. রেগে গেলে কী করেন?

মিম: খাওয়াদাওয়া বন্ধ করে দিই।

মা: খুব রেগে গেলে হাতের কাছে যা পাই, তা-ই ভেঙে ফেলতে ইচ্ছা করে।

৫. কোথায় বেড়াতে যেতে ভালো লাগে?

মিম: পরিবারের সবার সঙ্গে থাইল্যান্ডের পাতায়া।

মা: দেশের মধ্যে নিজ জেলা রাজশাহীতেই ভালো লাগে। আর দেশের বাইরে মালয়েশিয়ায় ঘুরতে পছন্দ করি।

৬. বারবার দেখতে ইচ্ছা করে যে সিনেমা?

মিম: আমার অভিনীতি প্রথম চলচ্চিত্র আমার আছে জল বারবার দেখতে ইচ্ছা করে।

মা: পুরোনো দিনের বাংলা সিনেমা। বিশেষ করে নীল আকাশের নিচে, অবুঝ মন, পিচঢালা পথ ও সীমানা পেরিয়ে।

৭. কার গান ভালো লাগে?

মিম: ভারতের শ্রেয়া ঘোষালের।

মা: দেশে রুনা লায়লা আর দেশের বাইরে মান্না দে।

সাক্ষাৎকার:

শফিক আল মামুন