মিরসরাই অ্যাসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১২ ডিসেম্বর গুণীজন সম্মাননা ও জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। বেলা তিনটায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনু‌িষ্ঠত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মুজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আবদুল হাশিম চৌধুরী, সংগঠনের কর্মকর্তা মো. আইয়ুব আলী ও এস এম আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ক্লিপটন গ্রুপের চেয়ারম্যান এম ডি এম কামাল উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এস এম নিজাম উদ্দিন।
অনুষ্ঠানের প্রথম পর্বে মিরসরাইয়ের নয়জন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়। এঁরা হলেন আবুল বশর, মো. আমিনুল হক, মো. রফিকুজ্জামান, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ আবদুস সালাম, এম এ তাহের, এ কে এম নুরুল আবছার, কবির হোসেন চৌধুরী ও তুষার কান্তি বড়য়া। একই সঙ্গে ২০১৩ ও ২০১৪ সালে অনুষ্ঠিত এসএসসি, এইচএসসি, দাখিল ও আলীম পরীক্ষায় জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।